২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ১

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 08:40 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শামসুল আলম (৪০) ফেনীর খোরশেদ আলমের ছেলে। মালবাহী ট্রাকের আরোহী হয়েছিলেন তিনি। দুর্ঘটনায় ছিটকে পড়েন তিনি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মৃদুল শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামমুখী ওই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ওপরে থাকা শামসুল রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় সামসুলকে ভোর ৪টার দিকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/১৪৩০ ঘ.