২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে পুড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

লালমনিরহাট, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে উপজেলার পুর্ব সিন্দুনা গ্রামের চাম্পফুল এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত সোমা রাণী রায় (৭) ওই গ্রামের অনিল রায়ের মেয়ে। অনিল রায় জানান, বুধবার রাত ১১টার দিকে তার বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই তা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় চারটি ঘর পুড়ে যায়। ঘরে ঘুমন্ত অবস্থায় সেমার মৃত্যু ঘটে। এসময় চারটি গরুসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান অনিল। হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্যর ব্যবস্থা নেয়া হয়েছে। হাতিবান্ধা থানার ওসি এনামুল করিম অগ্নিকাণ্ডের ঘটনার কথা জানেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৫৫ ঘ.