২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিসিসহ কয়েক পদে রদবদল

অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) প্রশাসনের কয়েকটি পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) প্রশাসনের কয়েকটি পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। জয়পুরহাটের এডিসি মনজুর হাসান ভূঁঁইয়া, ফরিদপুরের এডিসি বশির আহম্মেদ এবং সিলেট বিশ্বনাথ উপজেলার ইউএনও মোহাম্মদ ফারুক আহমেদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) দীপক রঞ্জন অধিকারীকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে। এছাড়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউএনও হাসান মারুফকে জয়পুরহাট ও মৌলভীবাজার সদরের ইউএনও উম্মে সালমা তানজিয়াকে সিরাজগঞ্জের এডিসি নিয়োগ করা হয়েছে। পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইউএনও মোহাম্মদ আবদুল হাইকে বোয়েসেলে'র উপ-মহাব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ ইবনে কাসেমকে মন্ত্রিপরিষদ বিভাগ, আব্দুল লতিফ মোল্লাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং মনিরা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। ইউএনও হিসেবে বদলির জন্য ময়মনসিংহের মুক্তাগাছার সহকারী কমিশনার (ভূমি) আবদুল আউয়ালকে চট্টগ্রাম, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমানকে সিলেট এবং ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মুর্শিদুল ইসলামকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/১৮১৩ ঘ.