২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সিবিএ নেতা গ্রেপ্তার

দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ছাতক সিমেন্ট কারখানার সিবিএ সাধারণ সম্পাদক আবু মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

সুনামগঞ্জ, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ছাতক সিমেন্ট কারখানার সিবিএ সাধারণ সম্পাদক আবু মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে সিলেটের পাঠানটুলার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতে হাজির করলে সেলিমকে জেলা হাজতে পাঠানো নির্দেশ দেওয়া হয়। এদিকে এ গ্রেপ্তারের পর কারখানায় শ্রমিকের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যাবহার ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কারখানার নিরাপত্তা বিভাগের কর্মকর্তা মোফাজ্জল হোসেন বাদী হয়ে রোববার রাতে সেলিমের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫০ ঘ.