২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়াজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তা ১৫ শতাংশ

চামড়াজাত পণ্য রপ্তানিতে নগদ আর্থিক সহায়তার পরিমাণ গত অর্থবছরের মতো ১৫ শতাংশই থাকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চামড়াজাত পণ্য রপ্তানিতে নগদ আর্থিক সহায়তার পরিমাণ গত অর্থবছরের মতো ১৫ শতাংশই থাকছে। বাংলাদেশ ব্যাংক সোমবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে। রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে চলতি বছর ১৯টি খাতে নগদ সহায়তা দেওয়ার কথা জানিয়ে গত ১৩ জুলাই একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। তাতে বলা হয়, চামড়াজাত পণ্যে এবার ১২ দশমিক ৫০ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। গত অর্থবছরে এই খাতে নগদ সহায়তার পরিমাণ ছিল ১৫ শতাংশ। সোমবার জারি করা নতুন সার্কুলারে বলা হয়, '২০১১-১২ অর্থবছরে চামড়াজাত পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তার হার ১২ দশমিক ৫০ শতাংশের স্থলে ১৫ শতাংশ করা হলো।' ২০১১ সালের ১ জুলাই থেকে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত জাহাজীকৃত ১৯টি খাতের পণ্য রপ্তানিতে এই নগদ সহায়তা পাওয়া যাবে। সংশ্লিষ্ট খাতের রপ্তানিকারকরা নির্দিষ্ট নিয়ম মেনে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করলে ব্যাংক তা খতিয়ে দেখে অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৮৩০ ঘ.