২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা-পরোয়ানা সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের এবং অর্থ পাচারের মামলায় তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে 'সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ' বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের এবং অর্থ পাচারের মামলায় তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে 'সরকারের প্রতিহিংসার বহিঃপ্রকাশ' বলে মনে করে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক বিবৃতিতে বলেন, "বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নিজেদের ব্যর্থতা আড়াল করে জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করতেই সরকার এই মামলা দায়ের করেছে। এটা তাদের প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। আমরা এর নিন্দা জানাই।" জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার মামলা করে দুর্নীতি দমন কমিশন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর এটাই বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দুর্নীতির প্রথম মামলা। তেজগাঁও থানায় দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়েছে, কেনার সময় জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৫ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়, যার কোনো উৎস চ্যারিটেবল ট্রাস্ট দেখাতে পারেনি। ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে এ মামলায় বিরোধীদলীয় নেতাকে আসামি করা হয়েছে। এর আগে সোমবার দুপুরে অর্থ পাচারের অভিযোগে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় তারেক ও তার বন্ধু মামুনের বিরুদ্ধে এ মামলা হয়। গত বছরের ৬ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহীম। অভিযোগপত্রে বলা হয়, টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে 'নির্মাণ কনস্ট্রাকশন' কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলামের কাছ থেকে তারেক ও মামুন ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচার করেন। আগামী ১১ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এই দুটি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিকে বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উলে