২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের জামিন আবেদনের আদেশ পেছালো

আদালতে হট্টগোলের দুই মামলায় বিএনপি সমর্থক আইনজীবীদের জামিনের আবেদনের আদেশ হবে মঙ্গলবার। আইনজীবীদের আবেদনে আদেশের দিন পেছানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 08:17 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে হট্টগোলের দুই মামলায় বিএনপি সমর্থক আইনজীবীদের জামিনের আবেদনের আদেশ হবে মঙ্গলবার। আইনজীবীদের আবেদনে আদেশের দিন পেছানো হয়েছে। বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হক ও বিচারপতি জহিরুল হকের বেঞ্চে সোমবার আদেশের দিন ঠিক থাকলেও জামিন আবেদনকারী আইনজীবীরা এ জন্য আরো সময় চান। আইনজীবীদের কৌঁসুলি রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার দুপুরের পর আদালতে হট্টগোলের বিষয়ে সমঝোতা করতে জেষ্ঠ আইনজীবীদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আদেশের দিন পেছানোর আবেদন করেছি।" ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিন আবেদনকারীদের প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত একদিন সময় দিয়েছেন। মঙ্গলবার আদেশ হতে পারে। সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানিতে বুধবার হাইকোর্টের অন্য একটি বেঞ্চে হট্টগোল হয়। একই বিষয়ে খালেদা জিয়ার একই ধরনের উক্তির কথা তুলে তার দেশপ্রেম নিয়ে আদালত প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে। এরপর পুলিশ বাদি হয়ে দুটি মামলা করে। একটিতে আসামির তালিকায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্যটিতে আসামির তালিকায় রয়েছে নয় আইনজীবীর নাম। দুই মামলায় অজ্ঞাত কয়েকজন আইনজীবীকেও আসামি করা হয়। ১৪ জনকে আসামি করে করা মামলায় ১০ জনের জামিন আবেদনের শুনানি হয়েছে রোববার। আসামিদের মধ্যে এক জন আবেদন করেননি। আর সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াসহ দুই আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। অন্য মামলায় আসামিদের মধ্যে আট জনের জামিন আবেদনের শুনানি হয়। এক আসামি এনামুল হোসেন আবেদন করেননি। প্রথম মামলায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। এ মামলায় আসামিরা হলেন- পাপিয়া, কামরুল ইসলাম সজল, শরীফউদ্দিন আহমেদ, সহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, মাহমুদ আরেফিন স্বপন, আবদুল