ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হাসিনা নিজের কাছেই রেখেছেন। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এনামুল হক। এছাড়া তৌফিক ই ইলাহী চৌধুরী প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এর আগে ২০১০ সালের ৮ অগাস্ট বিদ্যুৎ মন্ত্রণালয়ে অফিস করেছিলেন হাসিনা। এর ঠিক এক বছর পর সোমবারও ওই মন্ত্রণালয়ে গেলেন তিনি।
বিদ্যুত সঙ্কট এবং রমজান মাসে মুসল্লিদের দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিদ্যুত ও জ্বালানী বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রোজার আগেই নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১১৫০ ঘ.
bdnews24