২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আ. লীগের কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা ফজিলাতুন্নেছা মুজিবের ৮১তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা ফজিলাতুন্নেছা মুজিবের ৮১তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে সোমবার। ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ অগাস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তিনিও নির্মমভাবে নিহত হন। বেগম মুজিব মাত্র তিন বছর বয়সে বাবা ও পাঁচ বছর বয়সে মা'কে হারান। তার ডাকনাম ছিলো রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মার নাম হোসনে আরা বেগম। ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন যথাযোগ্যভাবে পালনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সোমবার নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়। বঙ্গমাতা পরিষদের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় রূপসী বাংলা হোটেলে আলোচনা সভা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১১৪৫ ঘ.