২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষাবাড়িতে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

জামালপুরের সরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় এক পাট ব্যবসায়ী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 04:48 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

জামালপুর, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়িতে সড়ক দুর্ঘটনায় এক পাট ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত শাহজাহান আলীর (৫২) বাড়ি সরিষাবাড়ির হেলেঞ্চাবাড়ি গ্রামে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর-তারাকান্দি সড়কে এ আর জুট মিলের সামনে তিনি দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ জানিয়েছে। সরিষাবাড়ি থানার ওসি কামরুল হাসান সাংবাদিকদের জানায়, জুট মিলের সামনে রাস্তা পারাপারের সময় একটি মটর সাইকেলের ধাক্কায় শাহজাহান আহত হন। সরিষাবাড়ি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জুট মিলের পাশে একটি মসজিদে তারাবিহ নামাজ শেষে শাহজাহান বাড়ি ফিরছিলেন বলে পুলিশ জানায়। মটর সাইকেলটি আটক করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.