২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ইয়াবাসহ দু'জন গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ি পৌর এলাকা থেকে শনিবার রাতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 06:28 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

নোয়াখালী, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়ি পৌর এলাকা থেকে শনিবার রাতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন সোনাইমুড়ি গ্রামের সালাউদ্দিন মিলন (২৫) ও কাহাড়পাড় গ্রামের আনোয়ার হোসেন মিঠু (২৬)। সোনাইমুড় থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে কাহাড়পাড় এলাকা থেকে ইয়াবা সেবন ও বিক্রির সময় মিলন ও মিঠুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.