জামালপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মেলান্দহ উপজেলায় এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে মুন্সীনাংলা গ্রামে নিহত গৃহবধূর নাম নিলুফা বেগম (৩৬)।
মেলান্দহ থানার ওসি (তদন্ত) নাসিমুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে হারুন অর রশীদ তার স্ত্রী দুই সন্তানের জননী নিলুফা বেগমকে নিজ ঘরে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
শনিবার দুপুরে মেলান্দহ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই হত্যার ঘটনায় নিলুফার বড় ভাই দুলাল হোসাইন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হারুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24