২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

সুনামগঞ্জ, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে জয়কলস ইউনিয়নের শিবপুর ও ঘরুয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে দু'জনকে সিলেট সদর হাসপাতাল ও ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দক্ষিণসুনামগঞ্জ থানার ওসি এস কে আব্দুল্লাহও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওসি এসকে আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবপুর গ্রামের ইস্কান্দর আলী ও ঘরুয়া গ্রামের ফয়জুল হকের মধ্যে পূর্ব বিরোধ ছিল। বেলা ১১টার দিকে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতহাতির জের ধরে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা এ সংঘর্ষ চলার পর সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবপুর ও ঘরুয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২২২০ ঘ.