মৌলভীবাজার, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলবীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে শুক্রবার দুপুরে মাদকদ্রব্যসহ এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সনেট গোস্বামী (২২) সিলেট মদন মোহন কলেজের একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্র বলে র্যাব জানিয়েছে।
সনেট কমলগঞ্জের ভানুগাছ বাজারের সুজিত গোস্বামীর ছেলে।
র্যাব- ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক মনজুর আহমদ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার দিকে কমলগঞ্জ পৌরসভার সামনের সড়ক থেকে ব্যাগ ভর্তি নেশাজাতীয় সিরাপ 'রিকোডেক্স'সহ সনেটকে গ্রেপ্তার করা হয়। তার ব্যাগে ৬০ বোতল 'রিকোডেক্স' সিরাপ পাওয়া যায়।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কমলগঞ্জ থানায় সোর্দ করার প্রস্তুতি চলছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৫ ঘ.
bdnews24