২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ব্যবসায়ী খুন

মাগুরার শালিখা উপজেলার খাটোর গ্রামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

মাগুরা, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলার খাটোর গ্রামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় পান্নু মিয়ার (৩০) লাশ পাওয়া যায়। টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে পান্নুর ভাই দাবি করেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। পান্নুর ভাই দিপু রহমান বলেন, শতখালি বাজারের ব্যবসায়ী আব্দুল হালিমের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে পান্নু মিয়ার বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে দোকানের মালামাল কেনার কথা বলে পান্নুকে একটি নছিমনে করে যশোরে নিয়ে যান আব্দুল হালিম। রাতে তিনি আর ফেরেননি। আব্দুল হালিম তার ভাইকে হত্যা করেছেন বলে পান্নুর ভাই দিপু দাবি করছেন। শালিখা থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবসায়ী আব্দুল হালিম এবং অলিয়ার রহমান নামে এক নছিমন চালককে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২৪ ঘ.