২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে শীতলক্ষ্যা নদীর তীর থেকে নজরুল ইসলাম নামের ওই নেতার লাশ উদ্ধার করা হয়। সে মুড়াপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলো। নজরুলের স্ত্রী বিলকিস বেগম সাংবাদিকদের জানান, প্রতিবেশী ও দূরসর্ম্পকের আত্মীয় আমজাদ লোকজন নিয়ে তিন দিন আগে তাদের বসতবাড়ি দখল করার উদ্দেশ্যে খুঁটি লাগানোর চেষ্টা করলে নজরুল বাধা দেয়। পরে শুক্রবার ভোর রাত ৩টার দিকে আমজাদ ও তার সঙ্গীরা নজরুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নজরুলকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, এ ঘটনায় নজরুলের বড় ভাই নুরুল ইসলাম বাদি হয়ে স্থানীয় ১৬ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১২৩৪ ঘ.