২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটে দেখা যাবে জাতীয় জাদুঘর

জাদুঘরে রক্ষিত ইতিহাসের বিভিন্ন নিদর্শন দেখা যাবে ঘরে বসেই। এ বছরই তা দেখা যাবে ইন্টারনেটে। জানাচ্ছেন শহীদুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরে বসেই দেখা যাবে জাদুঘরে রক্ষিত ইতিহাসের বিভিন্ন নিদর্শন। এ লক্ষ্যে জাতীয় জাদুঘর সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা সমৃদ্ধ করে গড়ে তোলা হচ্ছে। জাদুঘরের বিভিন্ন নিদর্শন এ বছরই দেখা যাবে ইন্টারনেটে। জাতীয় জাদুঘর ও চারটি শাখা জাদুঘরের এক লাখ নিদর্শনের অবজেকটিভ আইডেন্টিফিকেশন সিস্টেম (অবজেক্ট আইডি) তৈরি করা হচ্ছে বাংলা ও ইংরেজি ভাষায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ গত বছরের নভেম্বর থেকে এ নিয়ে কাজ করছে। ২০১০ সালের ১৫ মার্চ জাদুঘর কর্তৃপক্ষ চাহিদা পাঠালে ওই বছরের নভেম্বরে 'বাংলাদেশ জাতীয় জাদুঘর তথ্য যোগাযোগ ও ডিজিটালাইজেশন কার্যক্রম' শীর্ষক কর্মসূচি অনুমোদন দেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কর্মসূচি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২০১০ সালের নভেম্বর থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত। কর্মসূচি পরিচালক ড. শিখা নূর মুনসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে ১২ হাজার নিদর্শনের ডিজিটাল শনাক্তকরণ হয়েছে। সকল নিদর্শন শনাক্তকরণের পর সফটওয়্যারের মাধ্যমে চূড়ান্তভাবে তা ডাটাবেজে সংরক্ষণ করা হবে। জাতীয় জাদুঘরের নির্বাচিত একশ নিদর্শন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ইন্টারনেটে দেখা যাবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, কর্মসূচি বাস্তবায়নে চলতি বছরের ৩ জানুয়ারি দুই কোটি ৭৪ লাখ ৯৪ হাজার টাকা ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নিদর্শন ছাড়াও জাতীয় জাদুঘরের মানব সম্পদ, তথ্য ব্যবস্থাপনা, হিসাব ব্যবস্থাপনা, ডাইনামিক ওয়েবসাইট, গ্রন্থাগার ও আর্কাইভ ব্যবস্থাপনার সমন্বয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হবে বলে জানান শিখা। তিনি বলেন, এমআইএস সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সংস্থাপনের লক্ষ্যে লাইসেন্স সফটওয়্যার, কম্পিউটার সার্ভার, নেটওয়ার্কিং, ইন্টারনেট সংযোগ ইত্যাদি স্থাপনের মধ্য দিয়ে ডিজিটাল জাদুঘর গড়ে তোলা হচ্ছে। যেভাবে তৈরি হচ্ছে ডাটাবেজ কর্মসূচির পরিচালক শিখা জানান, ১৬ ডিজিটের অবজেক্ট আইডি নম্বরে জাতীয় জাদুঘরের ৮৬ হাজার এবং আহসান মঞ্জিল জাদুঘর, সিলেটের ওসমানী জাদুঘর, চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর এবং ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার আরো ১৪ হাজার নিদর্শনের বিস্তারিত বিবরণ অন্তর্ভূক্ত করা হচ্ছে। তিনি বলেন, এ জন্য প্রত্যেকটি নিদর্শনের ডিজিটাল ছবি তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর ক্ষেত্রে চার কোনা থেকে তোলা পৃথক ছবি ওয়েবসাইটে দেখা যাবে।" তিনি বলেন, ৩১টি শনাক্তকারী নির্ণায়কের মাধ্যমে নিদর্শন শনাক্তকরণ পত্র তৈরি করা হয়েছে। এতে নিদর্শনের নাম, ক্রমিক নম্বর, তৈরির সময়, নির্মানকারীর নাম, দাতার নাম, দেশ, নিদর্শন প্রাপ্তিস্থান, ঐতিহাসিক তাৎপর্যসমূহ উল্লেখ করা হচ্ছে। এছাড়া প্রতিটি শনাক্তকারী নির্ণায়কের সঙ্গে একাধিক সংযুক্তি (লিঙ্ক) দেওয়া থাকবে। শনাক্তকরণের কাজ শেষ হলে তা সফটওয়্যারের মাধ্যমে ডাটাবেজে ডিজিটাল অটোমেশন করা হবে। বাস্তবায়নের দু'ধাপ প্রাপ্ত তথ্য অনুযায়ী 'পরামর্শক সেবা' ও 'হার্ডওয়্যার' এই দুই ধাপে বাস্তবায়িত হচ্ছে পুরো কর্মসূচি। একজন প্রধান পরামর্শকের অধীনে পাঁচ জন জাদুঘর এবং প্রত