সিলেট, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর রিকাবীবাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর এর এক কর্মীকে আটক করেছে পুলিশ।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক রায়হান আলী সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লিফলেট বিতরণকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু লিফলেট জব্দ করা হয়।
আটক আমজাদ হোসেনের (২৬) বাড়ি কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার নাগাইয়া গ্রামে। সে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০৩১ ঘ.
bdnews24