২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ওসিকে কারণ দর্শানোর নোটিশ

সিলেট কোতয়ালি মডেল থানার ওসি খন্দকার নওরোজ আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

সিলেট, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট কোতয়ালি মডেল থানার ওসি খন্দকার নওরোজ আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শাতে ওই ওসিকে আগামী ১৮ অগাস্ট সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়। বুধবার সিলেটের জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. সামছুদ্দিন মাসুম এ আদেশ দেন। মামলার নথি থেকে জানা যায়, স্টুডেন্ট ভিসায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগে মোসাদ্দেক খান নামে এক ব্যক্তি ২০০৮ সালের ৩০ ডিসেম্বর চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এক আসামি নির্দিষ্ট তারিখে আদালতে হাজির হলেও বাকি তিনজন পলাতক ছিলেন। আদালত মামলার সাক্ষী ও আসামিদের হাজির করতে না পারার কারণ জানতে চেয়েছিল কোতয়ালি থানার কাছে। কিন্তু থানার পক্ষ থেকে মামলার সাক্ষী ও আসামিদের আদালতে হাজির করা যায়নি এবং আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে কোনো জবাবও দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৯ ঘ.