২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ডাকাতি ও হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে ডাকাতি ও হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

শেরপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে ডাকাতি ও হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শেরপুর সদর উপজেলার জংগলদি নয়াপাড়া গ্রামের কুদ্দুছ আলী (৪০), সূর্য্যদি গ্রামের আব্দুছ ছামাদ (৩৮), মোশারফ হোসেন ড্রাইভার (৪০), মুকুর ওরফে মকলু (৪৫), জিয়ার উদ্দিন (৩৫), বিদ্যুৎ (৩৮), ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার গাড়াডোবা গ্রামের সুজন ওরফে চাঁন মিয়া (৩৫)। এদর মধ্যে কুদ্দুছ আলী ছাড়া সবাই পলাতক। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মজদুল হক মিনু সাংবাদিকদের জানান, ১৯৯৯ সালের ১০ জুলাই রাতে ভীমগঞ্জ বাজারে ব্র্যাক অফিসসহ ১০টি দোকানে ডাকাতি হয়। এ সময় স্থানীয় জনতা বাধা দিতে গেলে ডাকাতরা গুলি ও কয়েক দফা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রঘুনাথপুর গ্রামের মজম আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ১৩ জন। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী মো. খালেক খাজা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা করেন। পুলিশ ৭ জনকে অভিযুক্ত করে ২০০১ সালের ২৭ ফেব্র"য়ারি আদালতে অভিযোগপত্র দেয়। এপিপি জানান, সাত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১০৯ ঘ.