২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইজদীতে গৃহকর্মীর লাশ

নোয়াখালীর মাইজদী থেকে বুধবার ভোরে মনোয়ারা বেগম মনি (১২) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

নোয়াখালী, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর মাইজদী থেকে বুধবার ভোরে মনোয়ারা বেগম মনি (১২) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মনি চরমটুয়া ইউনিয়নের আণ্ডারচর গ্রামের কালামিয়ার মেয়ে। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাদল মিয়া সাংবাদিকদের বলেন, জেলখানা সড়ক এলাকার বাসিন্দা বীমা কর্মকর্তা সাখাওয়াত হোসেনের বাড়ি থেকে মনির লাশ উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে সুধারাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৪ ঘ.