বরিশাল, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-ভোলা রুটে লাহারহাট ভেদুরিয়া ঘাটের দুটি ফেরি বিকল হয়ে যাওয়ায় ২৪ ঘণ্টা ধরে বরিশালের সঙ্গে ভোলা ও লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে এই রুটে সড়ক পথের যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান লাহারহাট ঘাটের ফেরির সহকারী ব্যবস্থাপক মো. সোহেল খান।
ফেরি চলাচল বন্ধ থাকায় লাহারহাট ও ভেদুরিয়া ঘাটের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়েছে।
সোহেল খান জানান, ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে মঙ্গলবার দুপুরে ৩৬টি যানবাহন নিয়ে লাহারহাটের উদ্দেশে দোলনচাপা নামের ফেরিটি রওয়ানা হয়। মাঝ নদীতে এসে দোলনচাপা বিকল হয়ে যায়। পরে ফেরিটি বিকল্প ইঞ্জিন এবং ট্রলারের সহায়তায় লাহারহাট ঘাটে পৌঁছে।
এর আগে গত ১৮ জুলাই এই ঘাটের অন্য ফেরি অপরাজিতা বিকল হয়ে যায়। সেটি এখনো সচল করা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউ
bdnews24