২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদের গাড়ি খাদে পড়ে পাহাড়ির মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যাত্রীবাহী একটি চাঁেদর গাড়ি খাদে পড়ে এক পাহাড়ির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

রাঙামাটি, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যাত্রীবাহী একটি চাঁেদর গাড়ি খাদে পড়ে এক পাহাড়ির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিন জন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সমপ্রিয় চাকমা (৩২) উপজেলার চকাবা গ্রামের চন্দ্র তরু চাকমার ছেলে। বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান জানান, উপজেলা সদরে যাওয়ার পথে চার মাইল এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সমপ্রিয়র মৃত্যু হয়। আহতরা হলেন তুলা চাকমা (৫০), মিলন চাকমা (২২) ও করবী চাকমা (৮)। তাদের বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫১৯ ঘ.