মাদারীপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদরের পুরান বাজারের স্বর্ণকার পট্টির একটি গহনার দোকানে চুরি হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সেতু অলংকার ভবনে চুরির এ ঘটনা ঘটে।
মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গহনার দোকানের মূল দরজা ভেঙে নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
সেতু অলংকার ভবনের মালিক উত্তম রায় জানান, দোকানের শোকেসে রাখা ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও ক্যাশ বাক্স থেকে ২২ হাজার টাকা খোয়া গেছে।
এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪২৬ ঘ.
bdnews24