ঝিনাইদহ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল লতিফ হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন।
এ সময় তার সঙ্গে থাকা আজমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যার নূর ইসলামও আহত হন। তাদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৮টার দিকে মহেশপুর সাব রেজিস্ট্রার অফিসের সামনে এ বোমা হামলার ঘটনা ঘটে।
মহেশপুর থানা ওসি খলিলুর রহমান সাংবাদিকদের জানান, তারা দু'জনে মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলেন। সাব রেজিস্ট্রার অফিসের সামনে এসে থামলে কয়েকজন অজ্ঞাত সস্ত্রাসী তাদের লক্ষ্য করে তিনটি হাতবোমা নিক্ষেপ করে।
হামলায় লতিফ পায়ে ও হাতে আঘাত পান এবং সঙ্গী নুর ইসলামও আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৪৬ ঘ.
bdnews24