ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কয়েকটি পদে রদবদল করা হয়েছে।
ময়মনসিংহের এডিসি এটিএম সিদ্দিকুর রহমান ও কিশোরগঞ্জের এডিসি মো. নূরুজ্জামান এবং নরসিংদীর মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তপন কুমার বিশ্বাসকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সুনামগঞ্জের এডিসি কামাল উদ্দিন বিশ্বাসকে গাইবান্ধা ও মুন্সিগঞ্জের এডিসি মো. মমতাজ উদ্দিনকে সুনামগঞ্জের এডিসি পদে বদলি করা হয়েছে।
টাঙ্গাইল নাগরপুরের ইউএনও তন্ময় দাসকে কিশোরগঞ্জ ও চাঁদপুর শাহরাস্তির ইউএনও আয়াতুল ইসলামকে মুন্সিগঞ্জের এডিসি নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১১৯ ঘ.
bdnews24