২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে মুন্সীগঞ্জে সড়ক অবরোধ

ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধ জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

মুন্সীগঞ্জ, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংয়ের প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধ জনতা। লৌহজং থানার ওসি সুব্রত সাহা সাংবাদিকদের জানান, স্থানীয় বাসিন্দারা বেলা সাড়ে ১২টা থেকে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়ে ফিরে যান বলে ওসি জানান। অবরোধকারীরা জানায়, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ। মাওয়া বাজার ও মাওয়া সুপার মার্কেটের ব্যবসায়ীসহ এলাকার চার থেকে পাঁচশ মানুষ এই অবরোধে অংশ নেয় বলে জানান তারা। এর আগে রোববার রাতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় উত্তেজিত জনতা একই কারণে স্থানীয় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোা ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৩৯ ঘ.