ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রায় সোয়া এক কোটি টাকা দিয়েছে বাংলাদেশের মোবাইল অপারেটররা।
রোববার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ঢাকায় নিয়োজিত জাপানের রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকার হাতে এক কোটি ২২ লাখ চার হাজার আটশ' ৯১ টাকার চেক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বাংলাদেশে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির উদ্যোগে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ (অ্যামটব) এ অর্থ সংগ্রহ করে।
দীপু মনি বলেন, জাপান স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশকে প্রথম দিকেই স্বীকৃতি দিয়েছিল। তখন থেকেই আমরা সব সময় বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপানকে বন্ধু রাষ্ট্র হিসেবে পাশে পেয়েছি।
"জাপানের সুনামি আক্রান্ত মানুষের সহায়তার জন্য বাংলাদেশের মানুষের এই ক্যাম্পেইন সেই বন্ধুতাকেই প্রমাণ করে।"
রাষ্ট্রদূত তামোৎসু শিনোৎসুকা বলেন, বাংলাদেশের মানুষের এই বন্ধূত্বপূর্ণ সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
মোবাইলফোন অপারেটর রবি অজিয়াটা লিমিটেডের আগে জাপানের সুনামি আক্রা
bdnews24