২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপায় ট্রাকের সঙ্গে হিউম্যান হলারের (আলমসাধু) মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঝিনাইদহ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপায় ট্রাকের সঙ্গে হিউম্যান হলারের (আলমসাধু) মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার কুলচারা এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া মামুন (৩০) উপজেলার ঝাউদিয়া গ্রামের ইন্তাজ আলির ছেলে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাটই পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জীবন কুমার জানান, মুখোমুখি সংঘর্ষে হিউম্যান হলারটি রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই হিউম্যান হলারের যাত্রী মামুন মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে তবে চালক পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮২৯ ঘ.