সিলেট, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সিদ্দিকুর রহমান পাপলুর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়েছে।
শুক্রবার রাতে রয়েল সিটি নামের একটি আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের সাবেক কর্মচারী কোতোয়ালি থানায় ওই মামলা করেন বলে পুলিশ জানায়। পাপলু ওই হাউজিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক শাহ মো. মোবাশ্বির সাংবাদিকদের বলেন, বাদির অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।
মামলার বাদি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। সিলেট মেট্রোপলিটন কলেজে পড়াশোনার সময় তিনি রয়েল সিটি হাউজিংয়ের কম্পিউটার বিভাগে চাকরি নেন বলে জানান।
এজাহারে বলা হয়, পাপলুর চাপে বাধ্য হয়ে বাদি ২০১০ সালের শেষ দিক থেকে আসামির সঙ্গে স্বামী-স্ত্রীর মতো থাকতে শুরু করেন। কিন্তু বার বার আশ্বাস দিয়েও বিয়ে না করে পাপলু স
bdnews24