২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ক্লাবে অভিযান, মদ জব্দ

রাজধানীর একটি ক্লাবে অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার বোতল মদ ও বিয়ারের ক্যান জব্দ করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 06:57 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি ক্লাবে অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার বোতল মদ ও বিয়ারের ক্যান জব্দ করেছে র‌্যাব। শুক্রবার মধ্যরাতে বনানীর ১১৩ নম্বর সড়কের 'কোরিয়ান ক্লাব অ্যান্ড রেষ্টুরেন্ট' থেকে এসব মদ জব্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রমজান মাস সামনে রেখে র‌্যাব বিশেষ অভিযান শুরু করেছে। এর অংশ হিসাবে রাত ১১টার দিকে বনানীর ওই ক্লাবে অভিযান চালানো হয়। "ক্লাবটি একটি বারের মতো। প্রতিটি টেবিলে মদ ও বিয়ার। সরকারি অনুমোদন ছাড়াই গত ছয় বছর ধরে এ ব্যবসা চালিয়ে আসছে তারা।" অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক কোরীয় নাগরিক কিম জং এবং ব্যবস্থাপক আব্দুর রহিম নোমানকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব কমকর্তা জানান। সোহায়েল বলেন, "ক্লাব থেকে আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/জেকে/০০৪৫ ঘ.