টাঙ্গাইল, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ভর্তুকির চাপ কমাতেই ইউরিয়া সারের দাম বাড়ানো হয়েছে।
ইউরিয়ার দাম বাড়ানো নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেছেন, "ইউরিয়া সারের দাম বাড়িয়ে কোনো অন্যায় করেনি। তাই ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই।"
গত ১ জুন থেকে ইউরিয়া সারের দাম কৃষক পর্যায়ে প্রতি কেজিতে আট টাকা বাড়িয়ে ২০ টাকা করে সরকার। এতে কৃষকদের মধ্যে ক্ষোভ রয়েছে।
মতিয়া বলেন, "সমস্যা গোপন করে আমরা চলতে পারবো না। ৩৫ টাকা কেজি দরে বিদেশ থেকে আমদানি করে ২০ টাকায় বিক্রি করছি। এর চেয়ে বেশি ভর্তুকি দেওয়া সম্ভব নয়।"
বৃহস্পতিবার টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি স
bdnews24