২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর কর ফাঁকি: অভিযোগ গঠন আবারও পেছালো

আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি সপ্তমবারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি সপ্তমবারের মতো পিছিয়েছে। বৃহস্পতিবার কোকোর আইনজীবী শুনানির জন্য আরো সময় চাইলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ৮ সেপ্টেম্বর শুনানির জন্য দিন রাখেন। কোকোর আইনজীবীরা আদালতে বলেন, গত বছরের ৯ জুন হাইকোর্ট এ মামলার কার্যক্রম কেন বাতিল ও অকার্যকর হবে না তা জানতে রুল জারি করে। রুলটি শুনানির অপেক্ষায় রয়েছে। তাই এর শুনানি না হওয়া পর্যন্ত এই আদােেলত অভিযোগ গঠনের শুনানি মুলতবি করা হোক। জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার শাহীন আক্তার হোসেন গত বছরের ১ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, কোকো তার আয়কর বিবরণীতে ২০০২ থেকে ২০০৭ করবর্ষ পর্যন্ত ৫২ লাখ ৩৯ হাজার টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। মুদ্রাপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় কোকোকে গত ২৩ জুন ছয় বছর কারাদণ্ড দেয় ঢাকার জজ আদালত। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর ওই বছরের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কোকোও গ্রেপ্তার হন। পরে সরকারের নির্বাহী আদেশে ২০০৮ সালের ১৭ জুলাই ছাড়া পান তিনি। এর এক দিন পরই চিকিৎসার জন্য থাইল্যান্ড যান কোকো। স