২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যানের চালকসহ অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 07:02 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যানের চালকসহ অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দড়িকান্দি এলাকায় ঢাকাগামী সোনারগাঁও এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসচালক উত্তম কুমার এবং ট্রাকচালক আব্দুল হান্নান ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যায় বলে জানান সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী। নিহত সহকারীর (হেলপার) পরিচয় জানা যায়নি। আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে বাস ও ট্রাক দুটি যানই দুমড়ে-মুচড়ে যায়। এতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। ওসি বলেন, গাড়ি চালানো অবস্থায় ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১২৫৫ ঘ.