২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরা হলো না শাহদতের

ছেলের বিয়ের বাজারের জন্য বের হয়েছিলেন শাহাদৎ হোসেন মোল্লা (৭০)। তবে তার আর জীবিত ফেরা হয়নি। পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে মঙ্গলবার মারা যান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

গোপালগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলের বিয়ের বাজারের জন্য বের হয়েছিলেন শাহাদৎ হোসেন মোল্লা (৭০)। তবে তার আর জীবিত ফেরা হয়নি। পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়ে মঙ্গলবার মারা যান তিনি। সোমবার রাত ৯ টার দিকে গোপালগঞ্জের ঘোষেরচর হিন্দুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমরার ওই গ্রামের শাহাদৎ মোল্লার ছেলে মাহফুজ মোল্লার সঙ্গে একই গ্রামের কাজল মোল্লার মেয়ে কলেজছাত্রী তন্নী খানমের বিয়ের দিন ঠিক হয়। বিয়ের বাজার করে ফেরার পথে রাত ৯টার দিকে একটি পিকআপ ভ্যান শাহদতের টেম্পোকে ধাক্কা দেয়। এতে শাহদৎ গুরুতর আহত হন। পরে তাকে প্রথম গোপালগঞ্জ আড়াইশ' শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা হাসপাতালে স্থানান্তর করা হলে ভোর সোয়া ৫টার দিকে তিনি মারা যান। অন্যদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত ও এক শিশু আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলার পশ্চিম ভাকুড়ি মুকসুদপুরগামী একটি যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় নুরজাহান বেগম (৬৫) নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। একই সময় দেড় বছরের শিশু ইয়ামিন গুরুতর আহত হয়। ইয়ামিনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নুরজাহান বেগম পশ্চিম ভাকুড়ি গ্রামের মুরহুম হাজী আব্দুল জব্বার মুন্সীর স্ত্রী। মনিরুল ইসলাম মুকসুদপুর থানার ওসি (তদন্ত) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি থানায় অবহিত করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮১৯ ঘ.