বাগেরহাট, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় পশুর নদী থেকে সোমবার দুপুরে টেস্ট রিলিফের (টিআর) ৩০ বস্তা চালসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড।
এসময় কাউকে আটক করা যায়নি। ওই চাল ও ট্রলার বিকালে মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানান।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার শরিফ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পশুর নদী দিয়ে পাচারকালে টিআরের ৩০ বস্তা চাল বোঝাই একটি ট্রলার আটক করা হয়েছে। এ সময় পাচারকারীরা নদীতে লাফিয়ে পালিয়ে যায় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৬ ঘ.
bdnews24