চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর সিইপিজেড মোড় সংলগ্ন এলাকায় বস্তা চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে কেএনটি লজিস্টিকস নামক একটি বেসরকারি ডিপোতে ট্রাক থেকে মালামাল নামানোর সময় পণ্যভর্তি বস্তা চাপায় মাসুদ খানের (২৪) মৃত্যু হয়।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬৪০ ঘ.
bdnews24