ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো.মিরাজ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা থানাধীন বসুন্ধরার এফ ব্লকের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে পড়ে যায় মিরাজ।
গুরতর আহত অবস্থায় দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ভবনে বিদ্যুতের কাছ করছিলেন মিরাজ। এক পর্যায়ে পা ফসকে নীচে পড়ে যান তিনি।
এদিকে রাজধানীর সূত্রাপুরের ফরাজগঞ্জের বিকো প্রেসের কর্মচারী মনিরুল ইসলাম (২৬) প্রেসের জেনারেটরের কাজ করার সময় বিদ্যুত তাড়িত হয়ে আহত হন।
তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।
মোজাম্মেল জানান, লাশ দুটি জরুরি বিভাগের মর্গে রয়েছে।
মিরাজের গ্রামের বাড়ি ফরিদপুরে আর মনিরুলের বাড়ি টাঙ্গাইলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেটি/আরএম/আরএ/১৫৫৬ ঘ.
bdnews24