নীলফামারী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার মাগুড়া দর্জিপাড়া গ্রাম থেকে রাজ্জাকুল ইসলাম ঈসার (২৫) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। তিনি মাগুড়া দর্জিপাড়ার শাহজাহান আলীর ছেলে।
কিশোরগঞ্জ থানার ওসি আফজালুল হক জানান, রোববার রাতে রাজ্জাকুলকে অজ্ঞাত পরিচয় ৩-৪ জন যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে তার লাশ পাওয়া যায়। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪০৯ ঘ.
bdnews24