চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিক উদ্বোধন হলেও চট্টগ্রাম মহানগরীতে সোমবার দুপুর পর্যন্ত কোথাও কাউন্টার ব্যবস্থায় গণপরিবহন চলাচল করেনি।
কাউন্টার সার্ভিস চালু করতে না পারার বিষয়টি স্বীকার করে নিয়েছেন পরিবহন মালিকরা। অন্যদিকে ট্রাফিক বিভাগ বলছে, সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পুরোদমে কাউন্টার চালু হবে মঙ্গলবার থেকে।
গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সোমবার সকাল ৭টা থেকে কাউন্টার ব্যবস্থা চালুর ঘোষণা দেয় চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প। অর্থাৎ বাসের ভেতরে কোনো টিকিট বিক্রি হবে না। বাস স্টপেজে কাউন্টার থেকে যাত্রীদের টিকিট কিনে বাসে উঠতে হবে।
সোমবার সকাল থেকে নগরীর কর্নেল হাট, জিইসি মোড়, আন্দরকিল্ল
bdnews24