গেপালগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি একটি উন্নয়ন সংস্থার তৎপরতায় প্রশাসনিক পদক্ষেপে গাপালগঞ্জের কোটালীপাড়ায় বাল্যবিয়ে থেকে মুক্তি পেয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রী।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলার কান্দি গ্রামে হিন্দু পরিবারের ওই ছাত্রীর বিয়ের আয়োজন ছিলো। কিন্তু উন্নয়ন সংস্থা জাগরণী'র কর্মীরা খবরটি শুনে প্রশাসনকে জানায়।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত সাংবাদিকদের বলেন, খবর পেয়ে কোটালীপাড়ার সহকারী কমিশনার ভূমি শাহাদাৎ খোন্দকার সেখানে গিয়ে বিয়ে বন্ধ করেন। তিনিসহ অন্যরা বলার পর মেয়ের বাবা ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
বাংলাদেশে মেয়েদের বিয়ের সর্বনিু বয়স ১৮ বছর। তবে অসচেতনতার কারণে অল্প বয়সে বিয়ের নজির অনেক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮০০ ঘ.
bdnews24