২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে নৌ ডাকাতি, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 12:25 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পানিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলারের আহত যাত্রী আনজর আলী (৪৫) জানান, তাহের পরিবহণের একটি ট্রলার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজার থেকে আশুগঞ্জ নৌ বন্দরে যাওয়ার পথে ডাকাতের কবলে পরে। ১০-১৫ জনের ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ট্রলারটি পার্শ