নারায়ণগঞ্জ, জুরাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি বুধবার।
জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে গিয়ে সভা শুরুর কিছুক্ষণ আগে সাংবাদিকরা এ কথা জানতে পারেন। ডিসি'র এই সিদ্ধান্তে সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার সভার সংবাদ সংগ্রহের জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বরাবরের মতো ডিসির কার্যালয়ে যান। কিন্তু কোনো কারণ না দেখিয়েই তাদের জানিয়ে দেওয়া হয়, সাংবাদিকরা সভায় উপস্থিত থাকতে পারবেন না।
প্রশাসন থেকে জানানো হয়, এখন থেকে সাংবাদিকরা শুধু সভার ছবি তুলতে পারবেন। সভা শেষে সিদ্ধান্ত তাদের জানিয়ে দেওয়া হবে।
বিএফইউজে (একাংশ) সমর্থিত নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, জেলা প্রশাসকের এ ধরনের ভূমিকা অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাফিজ আশরাফ এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
গত ১৮ জুন জেলা প্রশাসকের কার্যালয় এক সভায় ডিসি ও পুলিশ সুপারের (এসপি) সামনেই নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ বেগম কবরীর দিকে তেড়ে যান আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ শামীম ওসমান। ওই সভায়ই শামীম ওসমান শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনকে ঘুষি মারেন।
এই সংবাদ বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হয় এবং সংবাদপত্রে প্রকাশিত হয়।
এদিকে বুধবারের সভায় অন্যদের সঙ্গে জেলার পাঁচ সাংসদের মধ্যে উপস্থিত ছিলেন শুধু নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের গোলাম দস্তগীর গাজী।
সভায় যানজট নিরসন, মাদক ও ইজি বাইক বিষয়ে আলোচনা হয়।
ডিসি সামছুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গোলাম দস্তগীর গাজী, এসপি শেখ নাজমুল আলম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান বাদল, আওয়ামী লীগ নেতা মো. শহীদুল
bdnews24