২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মান্নান হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চাঁদপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মান্নান হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া দণ্ডিতকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাভোগ করতে হবে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোতাহির আলী এই রায় দেন। একই মামলায় বাকি ১০ আসামিকে খালাস দেওয়া হয় বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী । যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন মতলব দক্ষিণ উপজেলার পয়ালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মজিবুর রহমান ভূঁইয়া জানান, বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর জাকির ও তার লোকজন তুগিচাপর গ্রামের আবদুল মান্নান প্রধানকে পিটিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে নেওয়ার পর ওইদিনই তার মৃত্যু হয়। একইদিন মান্নানের ভাই আবদুল মতিন বাদী হয়ে জাকির হোসেনসহ ১১ জনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ১৯৯৭ সালের ৭ মে অভিযোগপত্র দাখিল করেন। রায় দেওার সব আসামিই আদালতে উপিস্থত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩২ ঘ.