২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যা: প্রথম দিনে ৪৩০ জন অভিযুক্ত

পিলখানায় হত্যামামলায় অভিযোগ গঠন শুরু হয়েছে। প্রথম দিনে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ ৪৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 06:36 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় হত্যামামলায় অভিযোগ গঠন শুরু হয়েছে। প্রথম দিনে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ ৪৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের অস্থায়ী এজলাসে এ মামলার শুনানি শুরু হয়। আসামিদের অব্যাহতির সব আবেদন আদালত নাকচ করার পর শুরু হয় অভিযোগ গঠন। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পিন্টু, আওয়ামী লীগ নেতা তোরাব আলী, বিডিআরের উপসহকারী পরিচালক তৌহিদুল আলমসহ ৪৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর আদালত মুলতবি হয়। এ মামলায় আসামির সংখ্যা ৮৪৭ জন। আগামী ২৭ জুলাই বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে। বুধবার অভিযোগ গঠনের সময় ৪৩০ আসামিই নিজেদের নির্দোষ দাবি করেন। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭০ জন নিহত হন। বিদ্রোহের বিচার বিডিআর আদালতে হলেও হত্যা-লুণ্ঠনের বিচার চলছে প্রচলিত আইনে। আসামির সংখ্যা অনেক হওয়ায় আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ঢাকার জজ আদালতের এজলাস বসিয়ে এর বিচার চলছে। রক্তাক্ত ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন করা হয়। এ বাহিনীর নাম বদলে করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৫১৮ ঘ.