ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনের দুটি ধারা কেন বেআইনি ও সংবিধান-পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রেক্ষিতে সম্পদের তথ্য গোপন ও আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাজা সংক্রান্ত দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা বিষয়ে এই রুল জারি করা হয়।
মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই রুল জারি করে।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন, তার স্ত্রী ফেরদৌস আরা বেগম ও ছেলে মনজুর মোর্শেদের বিরুদ্ধে গত ৪ মে পল্টন থানায় মামলা করে দুদক।
ওই মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে দেলোয়ার হোসেন গত বুধবার হাইকোর্টে রিট আবেদনটি করেন।
রুলে তাদের বিরুদ্ধে দুদকের করা ওই মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়।
দুদক চেয়ারম্যান, আইন সচিবসহ ১২ জনকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কাজী আকতার হামিদ ও অ্যাডভোকেট এ কে এম সোহেল রানা।
আকতার হামিদ সাংবাদিকদের বলেন, দুদক আইনের ২৬(২) ধারায় সম্পদের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার কারণে তিন বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের কথা বলা আছে। আর ২৭(১) ধারায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনি
bdnews24