বেনাপোল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ির পাশেই পুকুর ধারে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো খাদিজা। এক ফাঁকে সে পুকুরের পানিতে পড়ে যায়।
মঙ্গলবার দুপুরে পানিতে পড়ার পর তাকে তুলে আনা হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সাত বছর বয়সী শিশু খাদিজা যশোরের বেনাপোলের উত্তর বারপোতা গ্রামের আবদুল জব্বারের মেয়ে।
শার্শা পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আ. রাজ্জাক পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, খাদিজা পানিতে পড়ে গেলে সঙ্গের শিশুরা চিৎকার শুরু করে। বাড়ির লোকজন ও প্রতিবেশিরা এগিয়ে গিয়ে তাকে পুকুর থেকে তুলে আনে।
তার নাক মুখ দিয়ে রক্ত ঝড়ছিলো। এ অবস্থায় দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। যশোরে নিয়ে যাওয়ার পথে খাদিজা মারা যায়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১৫ ঘ.
bdnews24