ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কল্যাণপুরে আবদুল্লাহ আল নোমান ওরফে (হৃদয়) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্র আত্মহত্যা করেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কল্যাণপুরের লেক ভিউ সড়কের এক বাড়ির চতুর্থতলায় এ ঘটনা ঘটে।
হৃদয়কে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)) নেওয়া হলে চিকিৎসকরা জানান, সে মারা গেছে।
নিহতের বাবা পরিবহন ব্যবসায়ী মাহবুব হোসেন হাসপাতালে সাংবাদিকদের বলেন, "দুপুরে আমার স্ত্রী নাদিরা পারভিন ছোট ছেলেকে নিয়ে অন্য কক্ষে ঘুমিয়েছিলো। হঠাৎ ঘুম থেকে হৃয়দের কক্ষে গিয়ে দেখে সে ফ্যানের সঙ্গে ঝুলছে।"
আত্মহত্যার কারণ জানাতে পারেননি তিনি।
হৃদয় কল্যাণপুর ল্যাবরেটরি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে পড়ত। তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৪৩ ঘ.
bdnews24