২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলে পৌর এলাকার বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

টাঙ্গাইল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইলে পৌর এলাকার বাসিন্দারা। এরপর তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়। মঙ্গলবার দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ গ্রাহকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ করে। এলাকার বাসিন্দা ও টাঙ্গাইল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি চিত্তরঞ্জন সরকার জানান, এলেঙ্গা ফিডারের অধীন টাঙ্গাইল পৌরসভার দেওলা, কান্দিলা ও বেলটিয়াবাড়ির কয়েক হাজার গ্রাহক দীর্ঘদিন যাবত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব গ্রাহক এলেঙ্গা ফিডারের পরিবর্তে জেলা সদর ফিডারে আওতায় আনার জন্য আবেদন করলেও তা কার্যকর করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৩ ঘ.