২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালপুরে যুবক গুলিবিদ্ধ

নাটোরের লালপুর উপজেলার পালোহারা গ্রামে একটি পুকুর নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

নাটোর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলার পালোহারা গ্রামে একটি পুকুর নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালপুর থানার ওসি মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, পালোহারা গ্রামে ওই পুকুর নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার রাত ১০টার দিকে গ্রামের পাশে চাঁনপুর বাজারে দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু বক্কর ও গোপালপুর পৌর যুবলীগের সদস্য সুজনের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকরা আবু বক্করের হাঁটুতে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওসি জানান, এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে। পুলিশ রাতেই কাবিল হোসেন নামের এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩৫ ঘ.